বায়না দলিল করার নিয়ম, ফ্ল্যাট বায়না নামা দলিল লেখার নিয়ম
ফ্ল্যাট বিক্রয়ের বায়না নামা
মিসেস ফাহমিদা ফোরকান, স্বামী-মোঃ ওছমান চৌধূরী, পিতা-মরহুম মোহাম্মদ ফোরকান আহমেদ, সাং-মুরাদপুর (জানু মিয়া মসজিদ রোড), পোঃ কুমিল্লা, থানা-আদর্শ কোতয়ালী, জেলা-কুমিল্লা, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-চাকুরী।
.................. দলিল গ্রহিত্রী ।
মোঃ আহ্সান, পিতা-মরহুম মোঃ ফোরকান, সাং- নন্দীপাড়া ১নং রোড পোঃ- বাসাবো, থানা-........ ....., জেলা-ঢাকা, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-চাকুরী ।
.................. দলিল দাতা ।
পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার পবিত্র নাম স্মরন করিয়া এবং হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি দুরুদ ও সালাম পাঠ করিয়া ফ্ল্যাট বিক্রয়ের বায়না নামা দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি যে, নিন্ম তফসিল বর্নিত সম্পত্তিতে মোঃ ফোরকান, পিতা-মরহুম আহমেদ আলী বিগত ইংরেজী-০৯/০৫/২০০২ সন তারিখে ঢাকা সূত্রাপুর সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত-২০৫৬ নং সাফ কবলা দলিল দ্বারা ইষ্ট্রার্ন হাউজিং লিঃ কোম্পানীর নিকট হইতে খরিদ করিয়া মালিক ও ভোগ দখলকার নিয়ত থাকাবস্থায় দুই পুত্র (১) মোহাম্মদ ইয়াসিন, (২) মোহাম্মদ আহ্সান এবং দুই কন্যা (৩) ফারজানা ফোরকান, (৪) ফাহমিদা ফোরকান কে ওয়ারিশ বিদ্যমান রাখিয়া মৃত্যূবরন করেন । অতঃপর আমি দলিল দাতা মোহাম্মদ ইয়াসিন, পিতা-মরহুম ফোরকান আহমেদ উক্ত পিতার ওয়ারিশ সূত্রে আমার প্রাপ্ত অংশ মালিক ও ভোগ দখলকার নিয়ত হইয়া এযাবৎ কাল পর্যন্ত নিরাপদে ও নির্বিবাদে পরম সুখে ভোগ দখল করিয়া আসিতেছি ।
(পর পাতা-২)
(পাতা-২)
বর্তমানে আমার সাংসারিক নানাহ প্রকার বৈধ কাজের জন্য নগদ টাকার বিশেষ আবশ্যক হওয়ায় নিন্ম তফসিল বর্নিত সম্পত্তি বিক্রয়ের ঘোষনা করিলে পর, আপনি দলিল গ্রহিত্রী উক্ত সংবাদ অবগত হইয়া উহা খরিদ করিতে ইচ্ছুক হইয়া উহার বর্তমান বাজার দর যাচাই পূর্বক আমার প্রাপ্ত অংশের (ফ্ল্যাটের) সর্ব উচ্চ মূল্য-১৪,০০,০০০/= (চৌদ্দ লক্ষ) টাকা ধার্য্য করিয়াছেন। সেমতে আমি অত্র দলিল দাতা সম্মত হইয়া অদ্য রোজ হাজিরান মজলিসের স্বাক্ষীগনের মোকাবেলায় ধার্য্যকৃত মূল্য ১৪,০০,০০০/= (চৌদ্দ লক্ষ) টাকা আইএফ আইসি ব্যাংক লিঃ-এর কুমিল্লা ব্রাঞ্চের চেক নং এস এ ডি ৭২৮৫৪৩৫ এর মাধ্যমে আপনি অত্র দলিল গ্রহিত্রীর নিকট হইতে গ্রহন করিয়া এবং আপনার বরাবরে অত্র দলিল সহি সম্পাদন করিয়া দিয়া স্বীকার অঙ্গীকার করিতেছি যে, আমি দলিল দাতা আপনি দলিল গ্রহিত্রীর বরাবরে বা আপনার মনোনীত যে কোন ব্যক্তির নামে এক বা একাধিক সাফ কবলা দলিল সহি সম্পাদন করতঃ ও রেজিষ্ট্রি করিয়া দিতে বাধ্য রহিলাম।
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য শরীরে সরল মনে অন্যের বিনা প্ররোচনায় অত্র দলিল পাঠ করিয়া শুনিয়া উহার সারমর্ম ভাল ভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষীগনের মোকাবেলায় অত্র বায়না নামা দলিল সহি সম্পাদন করিয়া দিলাম । ইতি তারিখ ঃ-................
(পর পাতা-৩)
(পাতা-৩)
বায়না কৃত সম্পত্তির তফসিল পরিচয়
জিলা-ঢাকা, থানা-সাবেক সবুজবাগ হালে রামপুরা সাব-রেজিষ্ট্রি অফিস খিলগাঁও অধীন । ঢাকা কালেক্টরীর তৌজিভুক্ত । মৌজা-‘‘উলন’’স্থিত । সি, এস-৩৫১, ১৬৪, ১৮৯ নং এস, এ-৫১৯, ৩২১, ৩৫২, ২৮৬/ নং আর, এস-...................... নং মহানগর জরীপে-.......................... নং খতিয়ানে লিখিত । সি, এস ও এস, এ-৩৮৭ (তিনশত সাতাশি) নং ৩৮৮ (তিনশত আটাশি) নং, ৩৯২ (তিনশত বিরানব্বই) নং ও ৩৯৩ (তিনশত তিরানব্বই) নং আর, এস-........................................ নং মহানগরী জরীপে-................................ নং দাগে-৯৫০ (নয়শত পঞ্চাশ) বর্গফুট কম বা বেশী আয়তনের ফ্ল্যাট অত্র দলিল দ্বারা বায়না কৃত সম্পত্তি বটে ।
যাহার চৌহদ্দিঃ- উত্তরে ঃ দক্ষিনে ঃ পূর্বে ঃ পশ্চিমে ঃ
অত্র দলিল মুসাবিদা কারক কম্পোজ কারক
স্বাক্ষীগনের স্বাক্ষর ঃ
১।
২।
৩ ।