গাড়ি বিক্রির বায়না লেখার নিয়ম | গাড়ি বিক্রির চুক্তি পত্র লেখার নিয়ম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
গাড়ী বিক্রয় চুক্তিপত্র
(১) মোঃ হানিফ ফরাজি, পিতাঃ আব্দুর রব ফরাজি, (২) নূরে আলম বেপারী, পিতা- মাজেদ বেপারী, ঠিকানা- -----------------------------------------------------------------ধর্ম-ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী, পেশা-ব্যবসা।
বায়না গ্রহিতা
মোঃ বাদল খান, পিতা- উজ্জাত আলী খান, ঠিকানা- ---------------------------------------------------------ধর্ম-ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী, পেশা-চাকুরী। দ্বিতীয় পক্ষ / ক্রেতা ॥
আমি প্রথম পক্ষ আমার নগদ টাকার বিশেষ প্রয়োজনে আমার ব্যবহৃত গ্যাস চালিত অটো সিএনজি যাহার রেজিষ্ট্রেশন নং- ------------------------- বিক্রয়ের প্রস্তাব করিলে পর আপনারা বায়না গ্রহিতা উক্ত গাড়ীটি ক্রয় করিতে সম্মত হন। সমতে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে গাড়ীটির মূল্য ---------------------- টাকা ধার্য্য করিয়া, আমি বায়না দাতা আপনি বায়না গ্রহিতার নিকট হইতে বায়না ------- টাকা বুঝিয়া পাইয়া বায়নাবদ্ধ হইলাম।
মোট মূল্যের বাকী-------------------------------------আগামী --------------- ইং তারিখ মঙ্গল বারের মধ্যে পরিশোধ করিয়া দিলে পর, আমি দলিল দাতা আপনি দলিল গ্রহিত্রীর বরাবরে বা আপনার মনোনীত যে কোন ব্যক্তির নামে দলিল করিয়া দিতে বাধ্য রহিলাম। আর যদি আপনি দলিল গ্রহিতাগণ উক্ত সময়ের মধ্যে বাকী টাকা আমাকে পরিশোধ করিতে না পারেন তবে বায়না বাবদ প্রদত্ত টাকা হইতে ----------------- টাকা রাখিয়া অবশিষ্ট ------------------------ টাকা দলিল দাতা দলিল গ্রহিতাকে ফেরৎ প্রদান করিবেন।
গাড়ীটির বর্ণনা
রেজিষ্ট্রেশন নং ঢাকা- ফ- ১১-০০৩০, চেচিস নং খই৭৫ঔঈ৪১৩উড২০৪০৩২, ইঞ্জিন নং এত১৬২ঋগঔ৩১৪০২১৮৬২৯, মডেল সন-২০১৫, প্রস্তুত কারক ঈযরহধ, অশ্বশক্তি ১৫০ ঈ ঈ., জ্বালানী- গ্যাস, রং- নীল ।
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র বিক্রি দলিল পাঠ করিয়া ও পাঠ করাইয়া, শুনিয়া, উহার সম্যক মর্ম ভালভাবে অবগত হইয়া বিক্রির সমুদয় টাকা নগদ হাতে হাতে বুঝিয়া পাইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিল আপনার বরাবরে সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি, তারিখঃ-
১ম পক্ষ বিক্রেতার স্বাক্ষর
২য় পক্ষ ক্রেতার স্বাক্ষর
সাক্ষীগণঃ
১।
২।
৩।