অফিস ভাড়াটিয়া চুক্তিপত্র দলিল, Office Rent Agreement Format
ভাড়ার মেয়াদ ২ (দুই) বৎসর ৯ (নয়) মাস।
(০১/০৯/২০১৯ইং তারিখ হইতে ৩১/০৫/২০২২ইং তারিখ পর্যন্ত)
অগ্রীম বাবদঃ ২০,০০০/-
(অফিস ভাড়াটিয়া চুক্তিপত্র দলিল)
অদ্য ০১/০২/২০১৯ইং তারিখ হইতে এই ভাড়াটিয়া চুক্তিপত্র দলিল কার্যকর হইল।
নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। প্রথম পক্ষ/বাড়ীর মালিক ।
নাম:.............., পিতা:.....................ঠিকানা:................... জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা। দ্বিতীয় পক্ষ/ ভাড়াটিয়া ।
প্রথম পক্ষের মালিকানাধীন ১৩/এফ/ডি, পূর্ব মাদারটেকস্থ বাড়ীর নীচ তলায় অবস্থিত দক্ষিণ দিকের ফ্ল্যাটি ভাড়ার প্রস্তাব করিলে আপনি দ্বিতীয় পক্ষ (ভাড়াটিয়া) নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে উহা ভাড়া নিতে সম্মত হয়ে আমার সাথে চুক্তিবদ্ধ হন।
চলমান পাতা-২
(পাতা-২)
-ঃ চুক্তির শর্তাবলীঃ
১। এই
ভাড়টিয়া চুক্তিনামা দলিল
০১/০২/২০১৯ইং
তারিখ হইতে কার্যকর
হইবে এবং ৩১/০১/২০২১ইং
তারিখ পর্যন্ত বলবৎ
থাকিবে। উক্ত মেয়াদ
উত্তীর্ণ হওয়ার পর
প্রথম পক্ষ ও
দ্বিতীয় পক্ষ সমঝোতার
মাধ্যমে পুণরায় মেয়াদ
বৃদ্ধি বা ভাড়া
নির্ধারণ করিবেন।
২। উল্লিখিত ফ্ল্যাটের জন্য অগ্রীম
জামানত বাবদ ৫০,০০০/-
(পাঁঞ্চাশ হাজার) টাকা
ধার্য করা হইল।
যা চুক্তিপত্রের মেয়াদ
শেষান্তে ২য় পক্ষ/
ভাড়াটিয়াকে প্রদান
করা হবে।
৩। ফ্ল্যাটের মাসিক ভাড়া
৫,০০০/- (পাঁচ
হাজার) টাকা ধার্য
করা হইল এবং
দ্বিতীয় পক্ষ ধার্যকৃত
ভাড়া প্রথম পক্ষকে
চলতি ইংরেজি মাসের
১ থেকে ৫
তারিখের মধ্যে অগ্রীম
পরিশোধ করিবেন।
৪। দ্বিতীয়
পক্ষ উক্ত ফ্ল্যাটে
শুধুমাত্র বৈধ ব্যবসার
কাজে ব্যবহার করিবেন,
অন্য কোন ব্যক্তিকে সাবলেট ভাড়া
দিতে পারিবেন না।
৫। দ্বিতীয়
পক্ষ উল্লেখিত ফ্ল্যাটের সম্পত্তি অক্ষত
অবস্থায় রাখিবেন এবং
উহার কোন আকৃতি,
প্রকৃতি পরিবর্তন বা
পরিবর্ধণ করিতে পরিবেন
না এবং উহার
কোন ক্ষতিসাধন করিতে
পরিবেন না।
৬। দ্বিতীয়
পক্ষ উল্লেখিত ফ্ল্যাটে
কোন দাহ্য বস্তু,
ভারী জিনিসপত্র বা
মালামাল রাখিতে পরিবেন
না এবং আইন
বহির্ভূত কোন কাজ
করিতে পারিবেন না।
৭। উল্লেখিত
ফ্ল্যাটে প্রতিবেশীদের অসুবিধা
সৃষ্টি করিয়া দ্বিতীয়
পক্ষ কোন কিছু
করিতে পারিবেন না
এবং অত্র চুক্তির
বহির্ভূত কোন কাজ
দ্বিতীয় পক্ষ করিলে
তাহার জন্য প্রথম
পক্ষ দায়ী থাকিবে
না।
৮। ফ্ল্যাটের ইলেকট্রিক বিল
সাব মিটার অনুযায়ী দ্বিতীয় পক্ষ
পরিশোধ করিবেন।
চলমান পাতা-৩
(পাতা-৩)
৯। অপরিহার্য পরিস্থিতিতে যে কোন পক্ষ অপর পক্ষকে চুক্তিকালীণ সময়ের মধ্যে যে কোন সময় ৩ (তিন) মাসের নোটিশে চুক্তির ইতি টানিতে পারিবেন।
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্ব-জ্ঞানে, সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা প্ররোচনায় অত্র দলিল পাঠ করিয়া উহার মর্ম অবগত হইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় আমরা উভয় পক্ষ অত্র দলিল সহি স্বাক্ষর করিয়া সম্পাদন করিলাম। ইতি, তাং-
স্বাক্ষীগণের স্বাক্ষরঃ প্রথম পক্ষ বাড়ীর মালিকের স্বাক্ষর
১।
২।
৩।